জীবন আর আনন্দ

বলেছিলে- কোনো এক পাহাড়ের কোলে বৃক্ষ হয়ে ঠায় দাঁড়িয়ে থাকবে!

যতক্ষণ না জড়িয়ে ধরবো শক্ত করে- মানুষ হবে না! তোমার সেই আকুতি আমায় তোলপাড় করে দিয়েছিল!

সমস্ত আকাশ বাতাস তোমার হ্যা তে হ্যা মেলানোর প্রতিযোগিতায় নেমেছিল । আমিও আর পারিনি নিজেকে সামলাতে!

সেই মুহূর্ত থেকে ভালোবেসে ফেলি তোমায়…

সেই ভালোবাসা কমেনি বরং বাড়তে বাড়তে এক আকাশ সমান হয়ে গেছে…

তোমার প্রতি অবিশ্বাস, রাগ বা ক্ষোভ এমন কিছুই  ছিল না। শুধু চেয়েছিলাম আমার কষ্ট টা একটু বোঝো।

সবসময় এটাই চেয়েছি তুমি যেন আমাকে বলতে পারো তোমার কথাগুলো।

পরিচয়টা ভার্চুয়ালে হলেও কষ্টটা তো বুকে গিয়েই লাগে।

প্রেমের প্রতি তিক্ততা তোমার।

তাই তিক্ততা না বাড়িয়ে দূরে থেকে ভালোবাসা টা বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছি।

প্রেমে বাঁধবো না তোমায়, বন্ধন টা আত্মার হোক।

ভালোবাসা টা থাকুক।

হয়তো ব্যস্ত শহরে কোনো এক রাস্তার মোড়ে দেখা হবে আমাদের। এক চিলতে হাসিতে ভুলিয়ে দেবো পূর্ব জন্মের সকল অভিযোগ কিংবা তিক্ততার স্বাদ।

ততদিন পর্যন্ত নাহয় মেঘের খামে চিঠি জমতে থাক।

ভালোবাসতে হলে সবসময় সাথে থাকতে হয় তা নিশ্চয় নয়! আমি নাহয় তোমার শতবর্ষ আগে ফিরে গেলাম! যেখানে শুধু মনের সাথেই থাকতো ভালোবাসার বন্ধন … কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো ডিভাইসে নয়। নিয়ম করে যেখানে রাত জেগে চ্যাটিং করতে হতো না। অথচ দুজন ঠিক জানতো দুই প্রান্তে থেকেও তাদের আকাশটা এক‌ই। চাঁদের আলোটা উপভোগ করছে দুজনে মিলেই।

হয়তো বলবে- কেন নতুন করে কাউকে চাইছি না?

আমি উত্তর দিবো-

“আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না; আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌছুবার সময় আছে,

পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।

জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা

অন্য সবাই বহন করে করুক;

আমি প্রয়োজন বোধ করি না:

আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে

নক্ষত্রের নিচে।”

ভাবছো জীবনানন্দ‌ই কেন! ওতে যে জীবন আর আনন্দ দুটোই আছে ।

বলেছিলাম তোমার পাশে থাকবো সবসময়, সব সিচুয়েশনে।

প্রেম ভালোবাসা রিলেশন জীবনে থাকেই, একটা গেলে আরেকটাও আসে!

সৌলমেট তো সবাই হয় না তাই না?

There’s always someone who cares for you without your knowledge.

If you want someone else, love someone else… Just be happy! With me or without me. Hey, please let me know you are happy… Tell me all of your happy stories, sad stories, bitter stories, even the story you don’t like, the story that makes you cry, the story that makes you angry. I will hear! I will hear all your stories, wipe your tears, take care of your heart and I will love you.

I will be there for you: Always.

I told you once: I decided to love you, choose to love you and I like my choice.

I hope you like yours.

Okay?

Source: BAH ( Bangladesh Against Homophobia)

mondroadmin Avatar

Posted by

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.