
সমাজ ওদের পুরুষ বলে না। যারা একটু হাত নাচিয়ে কথা বলে, কোমর বাঁকিয়ে হাটে। সমাজ ওদের মেয়েলি পুরুষ, হাফলেডিস বলেই ডাকে। মেয়েলি পুরুষদের কোমর বাঁকানোর সাথে সাথে সমাজের চোখও বেঁকে যায়। সেই ছেলেটা যদি আবার শাড়ি পরে, চোখে কাজল দেয়, কপালে টিপ দেয় তাহলে তো কথাই নেই। যেন সমাজের মুখে চুনকালি লেপ্টে যায় ছেলে হয়ে…