
লিখেছেন নিঃশব্দ বৃষ্টি ঠিক সন্ধ্যার মুখে, ফোনটা বেজে উঠলো, ধরতেই ওপাশের উত্তেজিত কণ্ঠস্বরঃ “তুমি কোথায়? বাসায়ে যাও! এখুনি! বাসায় গিয়ে নিউজ দেখো। আমি পরে কল দিচ্ছি।” একটু বিভ্রান্ত হয়েই ফেসবুকে ঢুকলাম। খবরটা খুঁজে পেতে বেশী একটা সময় লাগেনি; অনেকেই খবরটি শেয়ার করছে- নিজের বাড়িতে হত্যা হয়েছে আরেকজন। কিন্তু এবারের খবরের সেই মানুষটা আমার পরিচিত। খুব

লিখেছেন কাজল সরকার আমি সমপ্রেমী পুরুষ। পুরুষ হয়ে পুরুষের প্রেমে পড়া সমাজে বারণ। কিন্তু আমি প্রেমে পড়েছি, প্রেম করেছি সমাজকে লুকিয়ে। যতক্ষণ সমাজ জানবে না আমি সমপ্রেমী, ততক্ষণ বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে না। তবে ঘটনাক্রমে যারা জেনেছে তারা বাজে প্রতিক্রিয়া দেখায়নি। জুলহাজ তনয়ের হত্যাকাণ্ডের আগ পর্যন্ত বেশ কয়েক বছর নিজের সমপ্রেমী পরিচয় একটু লুকিয়েই

লিখেছেন জয়ন্ত ফিরে দেখা সেই ২০১১-২০১২ তখন আমি খুব লজ্জা পেতাম কারো সাথে পরিচিত হতে। আর লোকগুলোও গুটিকয়েক ছিল- বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে এদিক ঐদিক। একটা ফেক একাউন্টকে কেন্দ্র করে কমিউনিটির লোকজন সম্পর্কে পরিচিত হওয়া, সেই সুবাদে জুলহাজ ও তনয় উনাদের সাথে বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। আমি বেশ কয়েকবার জুলহাজ ভাইয়ের বাসাতেও গিয়েছি, অমায়িক ব্যবহার।