
লিখেছেন কাজল সরকার আমি সমপ্রেমী পুরুষ। পুরুষ হয়ে পুরুষের প্রেমে পড়া সমাজে বারণ। কিন্তু আমি প্রেমে পড়েছি, প্রেম করেছি সমাজকে লুকিয়ে। যতক্ষণ সমাজ জানবে না আমি সমপ্রেমী, ততক্ষণ বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে না। তবে ঘটনাক্রমে যারা জেনেছে তারা বাজে প্রতিক্রিয়া দেখায়নি। জুলহাজ তনয়ের হত্যাকাণ্ডের আগ পর্যন্ত বেশ কয়েক বছর নিজের সমপ্রেমী পরিচয় একটু লুকিয়েই…

লিখেছেন অনুপমা মাঝেমধ্যে আমি নিজেকে প্রশ্ন করি। কতো দিন হল? ১ মাস? ২ মাস? ১ বছর? ২ বছর? আর কতো বছর পর-এ ঘোর কাটিয়ে উঠতে পারব? প্রথম প্রথম ঘোরের মধ্যে ছিলাম। যখন নিউজটা শুনি। ঠিকমতো বুঝতে পারছিলাম না জীবনে কতো বড় পরিবর্তন চলে এসেছে। যখন ঘোর কাটিয়ে একটু-আধটু বোঝার চেষ্টা করতে শুরু করলাম তখন বড়…

লিখেছেন জয়ন্ত ফিরে দেখা সেই ২০১১-২০১২ তখন আমি খুব লজ্জা পেতাম কারো সাথে পরিচিত হতে। আর লোকগুলোও গুটিকয়েক ছিল- বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে এদিক ঐদিক। একটা ফেক একাউন্টকে কেন্দ্র করে কমিউনিটির লোকজন সম্পর্কে পরিচিত হওয়া, সেই সুবাদে জুলহাজ ও তনয় উনাদের সাথে বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। আমি বেশ কয়েকবার জুলহাজ ভাইয়ের বাসাতেও গিয়েছি, অমায়িক ব্যবহার।…